রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর “চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত বাবা

সৈয়দ উসামা বিন শিহাব স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামের এক যুবকের মৃত্যু ঘটনা ঘটে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২ তার দিকে পল্লবী মিরপুর- ১২ এর সি-ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ঐসময় তার বাবা সাগর খানও আহত হন।

স্বজনরা জানান, গুরুতর আহত হওয়ার সত্ত্বেও রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল পৌনে ৪ তার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সাগর খান জানান, তারা বর্তমানে মিরপুর- ১২ নম্বর ডি-ব্লকের ২৫ নম্বর রোডে বসবাস করেন। রিফাত আগে একটি গার্মেন্টসে কাজ করলেও সম্প্রতি বেকার ছিলেন। দুই ভাইবোনের মধ্যে রিফাত ছিলেন বড়।

ঘটনার বর্ণনা দেওয়ার সময় তিনি বলেন, দুপুরে শেওড়াপাড়া একটি কাজে যাচ্ছিলেন রিফাত। কিছুক্ষণ পর খবর আসে যে, মিরপুর- ১২ পুরাতন থানার সামনে ১৫-২০ জন যুবক তাকে আটকে রেখেছে। সেখানে যাওয়ার পর জানতে চাইলে দুর্বৃত্তরা জানা*য়, টাকা লেনদেনের জন্য বিরোধ আছে। মোটরসাইকেলে করে ১৫-২০ জন এসে রিফাতের বুকে ছুরিকাঘাত করে। ছেলে কে বাঁচাতে গেলে তাকেও (সাগর খান) ছুরিকাঘাত করা হয়ে থাকে। তারা দ্রুত সেখান থেকে সরে যায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ পোস্টমর্টেম এর জন্য মর্গে প্রেরণ করে। নিহতের বাবা পিঠে আঘাত পাওয়ার ফলে, তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে ।

পল্লবী থানার ওসি শফিউল আলম জানান, এ বিষয়ে এখনো কোনো মামলা করে নাই। তবে খুনের সাথে হাত আছে যারা তাদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা