জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত
মোঃ শফিকুর রহমান
ঢাকা জেলা প্রতিনিধি
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বসম্মতিক্রমে শেখ মো. ফরিদ আহমেদ চিশতী চেয়ারম্যান এবং কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী মহাসচিব নির্বাচিত হয়েছেন।
গত ৩১ অক্টোবর (শনিবার) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মো. আবু হানিফ খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদুজ্জামান টিটু এবং বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব আ.ফ.ম. বোরহান।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র ভাইস চেয়ারম্যান এ.জে.এম. বেলাল উদ্দিন; ভাইস চেয়ারম্যান হাজী নুর মোহাম্মদ, দেওয়ান মো. জিল্লুর রহমান টরিক ও মো. ওবায়দুর কবির। সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আমিনুল ইসলাম এবং যুগ্ম মহাসচিব আবু সাইদ বেপারী ও মো. মাজেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শিহাব উদ্দিন সরকার ও মো. ইসমাত মোল্যা।
অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন—অর্থ সচিব মো. মোফাজ্জল হোসেন রাজু; প্রশাসন ও সমন্বয় সচিব অ্যাডভোকেট সেলিনা বেগম ইউনা; দপ্তর সচিব ফারহানা আক্তার ফাতেমা; ধর্ম ও সমাজকল্যাণ সচিব শেখ শহিদুল ইসলাম; আইন সচিব আবু সালেহ চৌধুরী; প্রচার ও প্রকাশনা সচিব মো. সাইদুল ইসলাম; শিক্ষা, গৃহায়ন, নারী ও শিশু সচিব রাজকুমারী সালমা সুলতানা এপি; তথ্য ও প্রযুক্তি সচিব মো. আব্দুল হামিদ; ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব মো. হাবিবুর রহমান ভূঁইয়া; মহিলা বিষয়ক সচিব মানসুরা আক্তার কাকুলী এবং খাদ্য, দুর্যোগ ও ত্রাণ সচিব সৈয়দ ফাইক উজ্জামান।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নূরে আলম জিকু, মো. আব্দুল মান্নান, মো. বশির রানা ও মো. মোশারফ হোসেন।
নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।