রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর “চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

ডুবাই প্রবাসীর সাথে প্রেমের নামে প্রতারণা: অভিযুক্ত লালমোহনের আখি আক্তার

 

সালাউদ্দিন রিপোর্টার:

চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার ডুবাই প্রবাসী যুবক ইমাম হোসেন এক ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার দাবি, লালমোহন উপজেলার ফুলবাগিচা ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির আখি আক্তার নামের এক নারীর প্রেমের ফাঁদে পড়ে তিনি নিঃস্ব হয়েছেন।

ইমাম হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে আখি আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেটি প্রেমের সম্পর্কে রূপ নেয়। কিন্তু পরে তিনি জানতে পারেন, আখি আক্তার বিবাহিত এবং তার স্বামীর নাম নূরে আলম। এই তথ্য আখি ইচ্ছাকৃতভাবে গোপন রেখেছিলেন।

দুই বছরের সম্পর্কের মধ্যে আখির অনুরোধে তিনি প্রায় দুই লাখ টাকা প্রদান করেন, যা বিকাশের মাধ্যমে পাঠানো হয়েছে বলে অভিযোগ। ইমাম হোসেন আরও বলেন, “আখি শুধুমাত্র প্রেমের অভিনয় করে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। পরে জানতে পারি, সে আরও অনেক পুরুষকে এভাবে প্রতারণা করেছে।”

প্রতারণার এ কাজে আখির মা সুফিয়া বেগম, বাবা আব্দুল লতিফ এবং ছোট ভাইদেরও সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন তিনি।

আখি যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করে টাকা নিয়েছেন তা হলো:আখি আক্তার: 01316354835
বড় ভাই সবুজ: 01316354835 ছোট ভাই জুলহাস: 01857518309 ভুক্তভোগী প্রবাসী ইমাম হোসেন বিষয়টির দ্রুত তদন্ত ও প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি আরও বলেন, “আমি নিঃস্ব হয়ে গেছি, চাই না আর কেউ এভাবে প্রতারিত হোক।”

প্রয়োজনে যোগাযোগ: ইমাম হোসেন (ইমু) – +97544105719


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা