মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত ভালুকায় পরকীয়ায় অভিযুক্ত দপ্তরীর বরখাস্তের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

  1. প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি (বিআরএস)-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, শপথ গ্রহণ এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের ঐক্য, সংহতি, পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের উন্নয়নে কাজ করে আসছে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণের পাশাপাশি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের কর্মময় জীবন, সাংবাদিকতা এবং সংগঠনের অগ্রযাত্রায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওয়ায়দুর রহমান শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব কুমিল্লার ডিন প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সম্মিলিত সাংবাদিক পরিষদের (এসএসপি) সভাপতি ও বিপ্লবী জনতার সম্পাদক ও প্রকাশক মোঃ গোলাম ফারুক মজুমদার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান, দৈনিক দিন প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ওয়াহিদুজ্জামান টিটু, আ ফ ম বোরহান, দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, হৃদয় গ্রুপের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব তৈয়বুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন মরহুম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আঃ আজিজ মাহফুজের সহধর্মিণী ও সংগঠনের উপদেষ্টা মিসেস রাশিদা আজিজ, দৈনিক দিনের আলো ও দৈনিক নব সূচনার প্রকাশক ও সম্পাদক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক বাংলার ডাকের সম্পাদক মনোয়ার হোসেন সিদ্দিকী, দৈনিক বাংলার দূতের প্রকাশক ও সম্পাদক জামিল উদ্দিন বাবু, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, দৈনিক স্বাধীন সংবাদের প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, দৈনিক নতুন সকালের সম্পাদক আফিফা নওশীন এবং বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির সাবেক মহাসচিব মোঃ মজনুজ্জামানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

নবনির্বাচিত কমিটির পরিচিতি

বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

১. শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতী — চেয়ারম্যান। ২. এ.জে.এম. বেলাল উদ্দীন — সিনিয়র ভাইস চেয়ারম্যান। ৩. নূর মোহাম্মদ — ভাইস চেয়ারম্যান। ৪. শেখ মোঃ ওবাইদুল কবির — ভাইস চেয়ারম্যান। ৫. দেওয়ান মোঃ জিল্লুর রহমান — ভাইস চেয়ারম্যান। ৬. কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী — মহাসচিব। ৭. মোঃ আমিনুল ইসলাম — সিনিয়র যুগ্ম মহাসচিব। ৮. আবু সাঈদ বেপারী — যুগ্ম মহাসচিব। ৯. মোঃ মাজেদুল ইসলাম — উপ-যুগ্ম সচিব। ১০. মোঃ শিহাব উদ্দিন সরকার — সাংগঠনিক সচিব। ১১. মোঃ ইসমাত মোল্যা — সাংগঠনিক সচিব। ১২. মোঃ মোফাজ্জল হোসেন রাজু — অর্থ সচিব। ১৩. অ্যাডভোকেট সেলিনা বেগম ইউনা — প্রশাসন ও সমন্বয় সচিব। ১৪. ফারহানা আক্তার ফাতেমা — দপ্তর সচিব। ১৫. শেখ শহিদুল ইসলাম — ধর্ম ও সমাজকল্যাণ সচিব। ১৬. আবু সালেহ চৌধুরী — আইন সচিব। ১৭. মোঃ সাইফুল ইসলাম — প্রচার ও প্রকাশনা সচিব। ১৮. রাজকুমারী সালমা সুলতানা এপি — শিক্ষা, গৃহায়ন, নারী ও শিশু সচিব। ১৯. মোঃ আব্দুল হামিদ — তথ্য ও প্রযুক্তি সচিব। ২০. মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া — ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব। ২১. মানসুরা আক্তার কাকলী — মহিলা বিষয়ক সচিব। ২২. সৈয়দ ফাইফ উজ্জামান — খাদ্য, দুর্যোগ ও ত্রাণ সচিব। ২৩. নূরে আলম জিকু — কার্যনির্বাহী সদস্য। ২৪. মোঃ আব্দুল মান্নান — কার্যনির্বাহী সদস্য। ২৫. মোঃ বশির রানা — কার্যনির্বাহী সদস্য। ২৬. মোঃ মোশাররফ হোসেন — কার্যনির্বাহী সদস্য।

অনুষ্ঠানে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় বক্তারা মরহুম আঃ আজিজ মাহফুজের সাংবাদিকতা, সাংগঠনিক দক্ষতা ও সমাজের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুম আঃ আজিজ মাহফুজের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজওয়ানা ইসলাম আজাদ।

অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতী এবং মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী। নবনির্বাচিত কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা