বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

পূবাইলে জুয়া বিরোধী অভিযান: ৯ জুয়াড়ি গ্রেফতার,বিপুল সরঞ্জাম জব্দ।

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ এক সফল অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও জুয়াড়িদের ব্যবহৃত কয়েকটি যানবাহন জব্দ করা হয়েছে।
গতকাল, ০২ জুলাই ২০২৪ তারিখ বিকাল ৫টা ৪৫ মিনিটে পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানাধীন মেঘডুবি সাবরিনা ড্রিম রিসোর্ট পার্কের একটি কটেজে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জুয়া খেলারত অবস্থায় ৯ জন ব্যক্তিকে আটক করা হয়। একইসাথে,জুয়া খেলার সরঞ্জাম ও জুয়াড়িদের ব্যবহৃত বেশ কয়েকটি যানবাহনও জব্দ করা হয়।
আটককৃত জুয়াড়িরা হলেন:
আলী রাজ (২৮), পিতা-মৃত রমজান আলী মিয়া, সাং-করমতলা,পূবাইল,গাজীপুর।
শিপন সূত্রধর (৪১), পিতা-মৃত রবেন্দ্র সূত্রধর, সাং-ভাদুঘর, ব্রাহ্মণবাড়ীয়া সদর।
জহির (৪৮),পিতা-মৃত ফয়েজ উদ্দিন, সাং-মারিয়ালি, জয়দেবপুর সদর,গাজীপুর।
সনজয় চন্দ্র (৪৫), পিতা-রতেশ্বর চন্দ্র, সাং-দক্ষিণ লুধুয়া,মতলব উত্তর, চাঁদপুর, বসুগাঁও,পূবাইল, গাজীপুর।
মোঃ সেলিম রেজা (৫২),পিতা-মৃত সিদ্দিকুর রহমান, সাং-দক্ষিণ মৈশুন্ডী, ওয়ারী, ঢাকা।
মোঃ রায়হান (২৮),পিতা-মুকুল ভূইয়া, সাং-নাগপুর,গাছা,গাজীপুর।
আজিজুর (৪৮),পিতা-মৃত লোকমান হোসেন ভূইয়া, সাং-কানাইয়া,জয়দেবপুর,গাজীপুর।
জয় সূত্রধর (৪১), পিতা-মৃত শুভ সূত্রধর, সাং-গংগানগর,নাসিরনগর,ব্রাহ্মণবাড়ীয়া।
সমির সেন গুপ্ত (৬০), পিতা-মৃত দিলিপ সেন গুপ্ত, সাং-পাঁচদোনা,মাদবদী, নরসিংদী,এপি সাং- বনশ্রী রোড,রামপুরা, ঢাকা।

পূবাইল থানার অফিসার ইনচার্জ,
এসএম আমিরুল ইসলাম জানান-
জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।