শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল সাংবাদিকতার মূল লক্ষ্য সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষা সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.) ঝিনাইদহের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রে,প্তার, লাকসামে রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত।

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার

দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্যের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ময়মনসিংহে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। 

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিতে অংশ নেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয়, জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং খামারিরা । র‍্যালি শেষে সকাল ১১টায় জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি খামারে উৎপাদিত দুধ, ডিম ও মাংসের নিরাপদ উৎপাদন এবং সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, এসব প্রাণিজ খাদ্য আমরাই প্রতিদিন গ্রহণ করি বিধায় এর নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই; এ ক্ষেত্রে খামারিদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ এবং মানসম্মত খাদ্য উৎপাদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁদের মতে, পরিকল্পিত উদ্যোগ ও খামারিদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রাণিজ পণ্য রপ্তানির নতুন দ্বার উন্মোচন করবে। অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা