বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁ,জাসহ মা,দক ব্যবসায়ী গ্রে,প্তার শীতার্ত মানুষের পাশে মানবিকতার উষ্ণ পরশ, সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করল রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া। চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যসহ গ্রেফতার ৭ গলাচিপার ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন অ্যাড. মো. মামুন খান বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইডের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনাকারীদের প্রতি বিশেষ অনুরোধ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়- তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উত্তরায় নিখোঁজ প্রবীণ নারীর সন্ধানে পরিবারের আকুতি বিশ্ব ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড ও ম্যাক্সওয়েল, সাংবাদিকদের ঐক্য জোরদারের প্রত্যাশা আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না পাওয়ার অভিযোগ। মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, পণ্য পায়নি সাড়ে পাঁচশত উপকারভোগি

চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যসহ গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

১১৪ বোতল মাদকদ্রব্য উইনসেরেক্স ও এসকুফ সিরাপ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সদস্যসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স ও ২৪ বোতল এসকুফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ মোট ১১৪ বোতল। স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দর্শনা থানা পুলিশের সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বিভিন্ন অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাবুদ আলী (নেহালপুর), নাজমা বেগম (ছোট দুধপাতিলা), সোহান আলী ও শিশু জীবন হোসেন (রাঙ্গিয়ারপোতা), আল মামুন পিন্টু (মোবারকপাড়া), মামুন বিশ্বাস (চাকুলিয়া পশ্চিমপাড়া) এবং খুরশিদা খাতুন (দোস্ত মাঝেরপাড়া)। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা