বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড ও ম্যাক্সওয়েল, সাংবাদিকদের ঐক্য জোরদারের প্রত্যাশা আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না পাওয়ার অভিযোগ। মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, পণ্য পায়নি সাড়ে পাঁচশত উপকারভোগি ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জনগণের আস্থার প্রতীক সাইফুর রহমান হিরন চট্টগ্রামে হৃদয়বিদারক ঘটনার বহিঃপ্রকাশ পরকিয়া মহামারী বিচ্ছেদের আহাজারী, শিশুরা মাতৃত্ব অধিকার বঞ্চিত এলাকায় ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ। সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত মা আহত সাতক্ষীরার নবাগত ইউএনওকে ডি.বি. বালিকা বিদ্যালয়ের শুভেচ্ছা কলাগাছিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. রাইসুল ইসলাম জাহিদ লাকসামে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আবুল কালাম এমপির ‎

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, পণ্য পায়নি সাড়ে পাঁচশত উপকারভোগি

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।  মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই সময় অন্য ইউনিয়নের বাসিন্দাকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের টিসিবি ডিলারশিপ দেওয়ার যৌক্তিকতা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধরা। তারা দক্ষিণ সাকুচিয়ার বাসিন্দাকে টিসিবি ডিলার নিয়োগের দাবী করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করে জানান, গত সোমবার (২৩ নভেম্বর) ওই ইউনিয়নের প্রায় ৬০০ উপকারভোগীর মাঝে টিসিবির পণ্য বিতরণের কথা থাকলেও গোপনে মাত্র ৩০ থেকে ৪০ জনকে পণ্য দিয়ে বাকি মালামাল সরিয়ে নিয়ে টিসিবির ডিলার নবজাম হুচুর। এই সময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক নারীসহ প্রকৃত কার্ডধারীরা খালি হাতে বাড়ি ফিরে যান।  অভিযোগের বিষয়ে টিসিবি পণ্য বিকরণের দায়িত্বে ডিলার ‘নিজাম ট্রেডার্স’-এর প্রোপাইটর মো. নিজাম উদ্দিন বলেন, সফটওয়্যার জটিলতার কারণে পণ্য বিতরণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে জটিলতা শেষ হলে পুনরায় পণ্য বিতরণ করা হবে। তিনি আরও দাবি করেন, আমি সরকারি নিয়ম মেনেই ডিলারশিপ পেয়েছি এবং কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির সাথে জড়িত নই। যাচাই-বাছাই শেষে প্রকৃত কার্ডধারীদের মাঝেই বরাদ্দকৃত সব পণ্য বিতরণ করা হবে। কারও পণ্য আত্মসাৎ বা সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। এ বিষয়ে জানতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা