রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান

মোঃ রাজন ইসলাম স্টাফ রিপোর্টার:

রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় তাঁকে বাংলাদেশ পুলিশের ঐতিহ্য অনুযায়ী আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণের আগে সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে নবাগত ডিআইজিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহীসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে নবাগত ডিআইজির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী, রাজশাহী রেঞ্জের আওতাধীন সকল জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে রাজশাহী রেঞ্জের প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনের পাশাপাশি জনবান্ধব পুলিশিং, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানই হবে তাঁর নেতৃত্বে রাজশাহী রেঞ্জ পুলিশের অগ্রাধিকার। এ লক্ষ্যে তিনি উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা