বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড ও ম্যাক্সওয়েল, সাংবাদিকদের ঐক্য জোরদারের প্রত্যাশা আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না পাওয়ার অভিযোগ। মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ, পণ্য পায়নি সাড়ে পাঁচশত উপকারভোগি ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন জনগণের আস্থার প্রতীক সাইফুর রহমান হিরন চট্টগ্রামে হৃদয়বিদারক ঘটনার বহিঃপ্রকাশ পরকিয়া মহামারী বিচ্ছেদের আহাজারী, শিশুরা মাতৃত্ব অধিকার বঞ্চিত এলাকায় ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ। সাতক্ষীরায় ছেলের বিয়েতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত মা আহত সাতক্ষীরার নবাগত ইউএনওকে ডি.বি. বালিকা বিদ্যালয়ের শুভেচ্ছা কলাগাছিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. রাইসুল ইসলাম জাহিদ লাকসামে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আবুল কালাম এমপির ‎

বিশ্ব ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড ও ম্যাক্সওয়েল, সাংবাদিকদের ঐক্য জোরদারের প্রত্যাশা

বিশেষ প্রতিনিধি:

বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করছে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব (WIPC)। এরই ধারাবাহিকতায় সিয়েরা লিওনের অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব রিচার্ড লাহাই এনজেভাও-কে International Secretary for Media Development & Communication এবং ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকর-কে International Affairs Secretary হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রিচার্ড লাহাই এনজেভাও বর্তমানে Sierra Leone Association of Journalists (SLAJ)-এর জাতীয় সহ-সভাপতি। সাংবাদিকতা, গণমাধ্যম পরিচালনা, শিক্ষা ও উন্নয়ন যোগাযোগে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে ম্যাক্সওয়েল কুডেকর আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছেন। WIPC-এর আন্তর্জাতিক সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, ঐক্য ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠাই সংগঠনের প্রধান লক্ষ্য। নতুন নেতৃত্বের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন WIPC-এর আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা, নেপাল, ঘানা, সিয়েরা লিওন, কানাডা, মালয়েশিয়া, জাপান, ইরানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অভিনন্দন জানান। আফগানিস্তান বোর্ডের চেয়ারম্যান ইয়াসমিন সৈয়দখাইলিসহ বোর্ডের অন্যান্য সদস্যরাও শুভেচ্ছা জানান। বাংলাদেশ বোর্ডের চেয়ারম্যান লায়ন্স মো. হেলাল উদ্দিন এবং উপদেষ্টা খান সেলিম রহমানসহ অন্যান্য সদস্যরাও নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। WIPC-এর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে আন্তর্জাতিক সাংবাদিক প্রশিক্ষণ, ডিজিটাল ও অনুসন্ধানী সাংবাদিকতার দক্ষতা উন্নয়ন, নারী সাংবাদিকদের অগ্রগতি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন দেশে সাংগঠনিক নেটওয়ার্ক সম্প্রসারণ। আওরঙ্গজেব কামাল আরও বলেন, “আমরা কোনো একটি দেশের সংগঠন হতে চাই না; বিশ্বের সব দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে WIPC-কে গড়ে তুলতে চাই। পদ-পদবি নয়, দায়িত্ব ও কাজের মাধ্যমেই সাংবাদিক সমাজের কল্যাণে অবদান রাখতে হবে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা