বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতিতে ঝিনাইদহে বিয়ে-তালাক নিবন্ধন বন্ধ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্যাতন প্রতিরোধে শরীয়তপুর রিপোটার্স ইউনিটির মতবিনিময়  সভা ফরিদগঞ্জে সরকারি দপ্তরে জাতীয় পতাকা নেই, তদন্তের আশ্বাস ইউএনওর স্টাফ রিপোর্টার ফরিদগঞ্জ (চাঁদপুর) বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্যাতন প্রতিরোধে শরীয়তপুর রিপোটার্স ইউনিটির মত বিনিময় সভা । সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে ধর্ষণের অভিযোগে আটক-১ আজহারুল ইসলাম সাদী, উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বিজিবির কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় গ্ৰেফতার আজহারুল ইসলাম সাদী বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বিজিবির কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় গ্ৰেফতার আজহারুল ইসলাম সাদী

ফরিদগঞ্জে সরকারি দপ্তরে জাতীয় পতাকা নেই, তদন্তের আশ্বাস ইউএনওর স্টাফ রিপোর্টার ফরিদগঞ্জ (চাঁদপুর)

: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের ফ্ল্যাগস্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এ ঘটনায় কার্যালয়টিতে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে। সরকারি বিধিমালা অনুযায়ী, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নির্ধারিত নিয়মে কর্মদিবসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। পতাকার যথাযথ মর্যাদা ও সম্মান বজায় রেখে তা উত্তোলন ও নামানোর নির্দেশনাও রয়েছে। তবে ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ পতাকার জন্য জীবন বাজি রেখে আমরা স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছি। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে জাতীয় পতাকা দেখে নতুন প্রজন্মের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। এর অর্থ, তাঁরা সরকারি চাকরি করেও স্বাধীন এ দেশকে স্বীকার করেন না। এটি অনিয়ম। এ অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সবুজ মনোহর শর্মা বলেন, ‘আমরা নিয়ম মেনেই কাজ করি।’ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে কোনো বিধিনিষেধ রয়েছে কি না, এমন প্রশ্ন করা হলে তিনি আর কোনো বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, ‘সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। কোনো দপ্তরে নিয়ম লঙ্ঘন হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা