মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বান্দরবানে পৌর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আটক বান্দরবান প্রতিনিধি বিয়ের সাড়ে পাঁচ মাসের মাথায় নবজাতক জন্ম বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান: ফলের বাগান পরিদর্শনে জেলা প্রশাসক ২০ বছরে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, রায়পুরে সাংবাদিকের বাসায় দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি, বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত পিঠার ঘ্রাণে মুখর ঝিনাইদহ: উদ্যোক্তাদের স্বপ্নে সিও এনজিওর আয়োজনে জমজমাট মেলা সমাপ্ত দর্শনা রেল বাজারে মাদক ও চুরি রোধে কঠোর হুশিয়ারি থানা ইনচার্জের, মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য

রায়পুরে সাংবাদিকের বাসায় দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি,

নগদ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট রায়পুর প্রতিনিধি: আবদুর রহমান চৌধুরী লক্ষ্মীপুরের রায়পুরে দিনে-দুপুরে এক সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দোতলার সিঁড়িঘরের দরজা ভেঙে কৌশলে বাসায় প্রবেশ করে নগদ দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, দামি মেশিনপত্র, একটি এয়ারগানসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে চুরি ও নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুরের মধ্যে উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাকোপা গ্রামের আলহাজ্ব মাওলানা বজলুল হকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ওই বাড়ির বাসিন্দা জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রেজওয়ান রহমান (রেজু)। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হওয়ার সময় ঘরের দরজায় তালা লাগিয়ে যান সাংবাদিক রেজওয়ান রহমান। পরে দুপুরে বাড়িতে ফিরে ঘরে প্রবেশ করে দেখতে পান, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। ঘরের বিভিন্ন স্থানে তল্লাশির চিহ্ন দেখে সন্দেহ হলে খোঁজাখুঁজি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরির বিষয়টি নিশ্চিত হন। জানা গেছে, চোরের দল দোতলার সিঁড়িঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দরজার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে কৌশলে গেট খুলে বাসার ভেতরে ঢোকে। এরপর ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে নগদ দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, দামি মেশিনপত্র, একটি এয়ারগানসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়। সাংবাদিক রেজওয়ান রহমান (রেজু) বলেন, “সকাল ১০টার দিকে বাসায় তালা দিয়ে বাইরে যাই। দুপুরে ফিরে এসে দেখি ঘরের সবকিছু এলোমেলো। পরে দেখতে পাই, নগদ দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার, দামি মেশিনপত্র, একটি এয়ারগানসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। দিনের বেলায় এভাবে আমার বাসায় চুরির ঘটনায় আমি হতবাক। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।” এদিকে ঘটনার খবর পেয়ে বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনসহ সাংবাদিক নেতারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় তাঁরা রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে দেখা করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয় সচেতন মহল জানান, দিনের বেলায় জনবসতিপূর্ণ এলাকায় একজন সাংবাদিকের বাসায় এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় পুলিশি নজরদারি ও টহল জোরদার করা প্রয়োজন। এলাকাবাসীর প্রত্যাশা, পুলিশ দ্রুত তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করবে এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা