সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক, মোঃ জসিম উদ্দিন। দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির উদ্যোগে মাদক ও চুরি প্রতিরোধে রোজ, শনিবার, রাত ,৮,৩০ মি, এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদক ও চুরির বিরুদ্ধে অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন দর্শনা থানার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন। এছাড়া বাজারে চুরি রোধে সিসি ক্যামেরা স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নানা দিক তুলে ধরা হয়। রেল বাজার দোকান মালিক সমিতির অফিসে এ সভায় সভাপতিত্ব করেন বাজার মালিক সমিতির সভাপতি মো. তোফাজ্জল হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে দর্শনা থানার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, “দর্শনা এলাকায় কোনো অবস্থাতেই মাদক ও চুরির মতো অপরাধ বরদাস্ত করা হবে না। অপরাধীদের দমনে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সাধারণ ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্য পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে এবং যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে।” তিনি বাজার এলাকায় দ্রুত সিসি ক্যামেরা স্থাপনের ওপর বিশেষ জোর দেন এবং অপরাধ নির্মূলে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক মুকুল শাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ব্যবসায়িক পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখতে হলে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা সবার আগে জরুরি। মাদক এবং চুরি আমাদের সমাজের বড় শত্রু। রেল বাজারের ব্যবসায়ীদের সুরক্ষায় এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি থানা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বাজার কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রতন ও সহ-সাধারণ সম্পাদক মো. আবিদ হাসান রিফাতের যৌথ পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন সমিতির দপ্তর সম্পাদক মো. সোহাগ হোসেন। এ সময় বক্তারা রেল বাজারের সার্বিক নিরাপত্তা জোরদার করতে দ্রুততম সময়ের মধ্যে পুরো বাজার সিসি ক্যামেরার আওতায় আনার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। জরুরি এই আলোচনা সভায় বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মাদক ও চুরি প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই