রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর “চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে হবে। এ জন্য স্কুল ও কলেজ পর্যায়ে বিশেষ ক্লাসের আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। প্রধান অতিথি বলেন, বিগত ১৭ বছর ধরে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ৭ নভেম্বরের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তৎকালীন স্বৈরাচারী শাসনামলে বইপুস্তক থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব, স্বাধীনতার ঘোষণা, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবসহ ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো মুছে ফেলা হয়েছিল। তিনি আরও বলেন, ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আটকাবস্থা থেকে শহীদ জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলার মাটিতে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে তিনি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক তাৎপর্য তুলে ধরতে স্কুল ও কলেজ পর্যায়ে অন্তত এক ঘণ্টার বিশেষ ক্লাস আয়োজনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সংস্কৃতি ও জাতীয় স্বার্থে সবাইকে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশের মানুষের প্রত্যাশা বদলে গেছে। মানুষ এখন শুধু বক্তৃতা শুনতে চায় না, তারা বাস্তব কাজের মাধ্যমে নিজেদের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়। নতুন প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। প্রতিটি গণ-আন্দোলনের পেছনে ছিল অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের আকাঙ্ক্ষা। এসব আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্মকে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, দেশপ্রেম শুধু বড় বড় বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। রাস্তায় পড়ে থাকা একটি বোতল পরিষ্কার করা, কোনো বৃদ্ধকে রাস্তা পার হতে সহায়তা করা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং রাষ্ট্রের আইন মেনে চলার মধ্য দিয়েও দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধের পরিচয় পাওয়া যায়। নিজেদের মধ্যে দায়িত্ব পালনের অঙ্গীকার ও দেশপ্রেম না থাকলে বারবার আন্দোলন-বিপ্লব হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। তাই পরিবর্তন আনতে হলে প্রত্যেককে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা