মোং এনামুল হক (চট্টগ্রাম জেলা)
সূত্রে জানাযায় চট্টগ্রাম জেলার,আনোয়ারা-কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে লোক নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলার দৌলতপুর ফাজিলখাঁর হাটের মাংসের দোকানের সামনে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কেইপিজেড ও ইয়ংওয়ানের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য ও বেকার যুবকদের অগ্রাধিকার দিতে হবে। স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত না করে অন্য জেলা থেকে লোক নিয়োগ দেওয়ার বিষয়ে তাঁরা প্রতিবাদ জানান। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। তবে জনগণের দাবি প্রসঙ্গে জানতে কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের। দায়িত্বরত জিএম ১ রতন দাস ২ বিমল দাশ ৩ মিন্টু দাস। এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ তাদের বক্তব্য পাওয়া যায়নি।