বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি ঝিনাইদহে ২০.৫ কেজি গাঁ,জাসহ মা,দক ব্যবসায়ী গ্রে,প্তার শীতার্ত মানুষের পাশে মানবিকতার উষ্ণ পরশ, সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করল রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়া। চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যসহ গ্রেফতার ৭ গলাচিপার ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন অ্যাড. মো. মামুন খান বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইডের নামে ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনাকারীদের প্রতি বিশেষ অনুরোধ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়- তৃণমূল থেকে জাতীয় পর্যায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ নিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উত্তরায় নিখোঁজ প্রবীণ নারীর সন্ধানে পরিবারের আকুতি বিশ্ব ইন্টারন্যাশনাল প্রেসক্লাবের আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড ও ম্যাক্সওয়েল, সাংবাদিকদের ঐক্য জোরদারের প্রত্যাশা আনোয়ারায় কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ও ইয়ংওয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার না পাওয়ার অভিযোগ।

নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মিরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর মিরপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব মো. আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, শুক্কুর আহমেদ, তৌহিদ ও পিপলু। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শুভ ও কামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হারুন, ১৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মাসুদ এবং ১২ নম্বর ওয়ার্ডের মিজান, শাকিল ও রাসেলসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতৃবৃন্দের বক্তব্য: কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান তারা। অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা