শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত । অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ

( চাঁদপুর ) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে ফুটপাত ও সড়ক দখল, ব্যবসায়িক অনিয়ম এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে আটটি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মেহেদী হাসান মানিকের নেতৃত্বে ফরিদগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, দোকানের সামনে সড়কে মালামাল রেখে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ট্রেড লাইসেন্স না থাকা বা নবায়ন না করা, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং হোটেল-রেস্তোরাঁর খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়। এসব অনিয়মের দায়ে আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান শেষে ইউএনও মেহেদী হাসান মানিক জানান, ফরিদগঞ্জ বাজারের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অনেক ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নবায়ন করেন না, আবার কারও ট্রেড লাইসেন্সই নেই। অনেক প্রতিষ্ঠানে পণ্যের মূল্যতালিকাও প্রদর্শন করা হয় না। ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ক্রেতাদের স্বার্থ সংরক্ষণেও প্রশাসন গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, বাজারের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের প্রচলিত নিয়ম-নীতির আওতায় আনতে প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা