বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতিতে ঝিনাইদহে বিয়ে-তালাক নিবন্ধন বন্ধ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্যাতন প্রতিরোধে শরীয়তপুর রিপোটার্স ইউনিটির মতবিনিময়  সভা ফরিদগঞ্জে সরকারি দপ্তরে জাতীয় পতাকা নেই, তদন্তের আশ্বাস ইউএনওর স্টাফ রিপোর্টার ফরিদগঞ্জ (চাঁদপুর) বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্যাতন প্রতিরোধে শরীয়তপুর রিপোটার্স ইউনিটির মত বিনিময় সভা । সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে ধর্ষণের অভিযোগে আটক-১ আজহারুল ইসলাম সাদী, উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বিজিবির কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় গ্ৰেফতার আজহারুল ইসলাম সাদী বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক বিজিবির কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় গ্ৰেফতার আজহারুল ইসলাম সাদী

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্যাতন প্রতিরোধে শরীয়তপুর রিপোটার্স ইউনিটির মতবিনিময়  সভা

। শরীয়তপুর প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিক নির্যাতন ও হয়রানি প্রতিরোধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার প্রত্যয় নিয়ে শরীয়তপুর রিপোটার্স ইউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর রিপোটার্স ইউনিটির সভাপতি কে এম রায়হান কবীর সোহেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ নান্নু মৃধা, সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান শেখ দপ্তর সম্পাদক মনিরুজ্জামান খোকন সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসাইন সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ব ও কর্তব্য, সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা এবং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন সাংবাদিকের প্রধান কাজ হলো সত্য, তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরা। সমাজের অনিয়ম, দুর্নীতি, অনিয়ায়-অবিচার এবং জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনগণের কথা বলা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। তারা বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ, পক্ষপাত কিংবা প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না। তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশ করতে হবে। এতে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে। সভায় সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার রক্ষার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হয়রানি, হুমকি কিংবা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো সাংবাদিক বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো এবং ন্যায়সংগত অধিকার আদায়ে সম্মিলিতভাবে ভূমিকা রাখা জরুরি। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য বজায় রাখতে হবে। মতের ভিন্নতা থাকতে পারে, তবে পেশাগত স্বার্থ ও সাংবাদিকদের অধিকার রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন গড়ে তুলতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। সভায় নবগঠিত শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের উদ্যোগে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন, সাংবাদিকদের পেশাগত সমস্যা চিহ্নিত করা, সাংবাদিক নির্যাতন ও হয়রানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সদস্যদের উৎসাহিত করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত সদস্যরা বলেন, শরীয়তপুর জেলার সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সংগঠনকে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, পেশাগত ঐক্য এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় শরীয়তপুর রিপোটার্স ইউনিটি ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করার মধ্য দিয়ে সভার আলোচনা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা