রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

শাহজাদপুরে জাতীয় যুব দিবস পালিত

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি শাহজাদপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন প্রধান অতিথি ডক্টর এম এ মুহিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, বিসিএস কৃষি উপজেলা,উপজেলা মাধ্যমিক অফিসার সাইদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলামিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম, আইটিসি অফিসার মাহবুবা আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ, প্রশিক্ষিত ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র প্রদান এবং নতুন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে তরুণ-যুবকরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতি ও দেশের উন্নয়নে অবদান রাখবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা