সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায়, মাদরাসা শিক্ষিকাসহ নিহত ২, আহত অন্তত ৩০ এস এম জসিম বিশেষ প্রতিনিধি চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে একটি বাস। এ দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, শিক্ষা সফরের উদ্দেশ্যে কক্সবাজারের পথে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।