রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ।

মোঃ মনিরুজ্জামান মহেশপুর ঝিনাইদাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা যুববিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে যুব দায়িত্বশীল শিক্ষা বৈঠক। শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা যুব বিভাগ আয়োজন করে দিনব্যাপী যুব দায়িত্বশীল শিক্ষা বৈঠক। এতে মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুব সভাপতিরা অংশগ্রহণ করে। যুব দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদাহ -৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। যুব দায়িত্বশীল শিক্ষা বৈঠকটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার আমির ফারুক আহমেদ। যুব দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমান বলেন, যুবকরা আগামীর ভবিষ্যৎ গড়তে পারে। সুতরাং ইসলামী বিধি-বিধান মেনে সাংগঠনিক কার্যক্রমের ভেতর থেকে যুবকরা উঠে আসলে আগামীর বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত হতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল হাই বলেন, যুবকরা বাংলাদেশের যে কোন ক্রান্তি কালে অগ্রণী ভূমিকা পালন করে সুতরাং যুবকরা যদি ভালো কাজে অগ্রসর হয় তাহলে এ দেশ এ সমাজ পরিবর্তন হতে পারে। পৌর শাখার সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর পৌর শাখার সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবুল কালাম আজাদ, মহেশপুর উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম সহ স্থানীয় দায়িত্বশীল বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা