সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত ভালুকায় পরকীয়ায় অভিযুক্ত দপ্তরীর বরখাস্তের দাবিতে মানববন্ধন ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে শফিকুল ইসলাম খান ও এস এম জাহাঙ্গীর হোসেন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান শাহজাদপুরে জাতীয় যুব দিবস পালিত বরগুনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ গণভোটের ৭০ শতাংশ মানুষের রায় অগ্রাহ্য করা হয়েছে কালীগঞ্জের পথসভায় জামায়াত আমির ভিক্ষুক জুলেখা হত্যা: আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”। দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। দিবসটি উপলক্ষ্যে আজ সকালে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের টাউন হল প্রাঙ্গণ হতে জেলা পরিষদ ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সফল উদ্যোক্তা ও যুব সংগঠকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির প্রথম দিবসে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার, বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বক্তব্য রাখেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুণ-অর-রশীদ। প্রধান অতিথি বলেন, একটি দেশ তখনই এগিয়ে যাবে, যখন যুবসমাজকে সঠিক ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে কাজে নিয়োজিত করা যাবে। দেশের জনসংখ্যার বড় একটি অংশ যুবসমাজ। এই জনশক্তিকে দক্ষভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি ও উন্নয়ন অনেক এগিয়ে যাবে অন্যথায় বিপুল জনসংখ্যা দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি বলেন, আমাদের দেশে কারিগরি শিক্ষার প্রসারের কথা বলা হলেও পলিটেকনিক ও টেকনিক্যাল ট্রেনিং স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। এর অন্যতম কারণ, আমরা শ্রমকে যথাযথ সম্মান করি না। শ্রমের প্রতি সম্মান না থাকায় কারিগরি ও শ্রমনির্ভর কাজগুলো জনপ্রিয় হয়ে উঠছে না। যুবসমাজকে উদ্ভাবনী ও সৃজনশীল কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু টিকটক বা ইউটিউবার হওয়ার চিন্তা না করে এগুলোকে তৃতীয় বা চতুর্থ বিকল্প হিসেবে রাখতে হবে। ছোট ছোট উদ্ভাবনী উদ্যোগ, হস্তশিল্প ও কুটিরশিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। তালপাতা, বাঁশ-বেতের সামগ্রীসহ বিভিন্ন হস্তশিল্প বিদেশে বিক্রির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব। তিনি আরও বলেন, উৎপাদনমুখী ব্যবসার দিকে যুবকদের বেশি মনোযোগী হতে হবে। ময়মনসিংহে শিল্পাঞ্চল গড়ে ওঠায় এসব শিল্পের সহায়ক বিভিন্ন উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে। শিল্পাঞ্চলকেন্দ্রিক সহায়ক ব্যবসা ও উৎপাদন কার্যক্রম গড়ে তুলতে পারলে এলাকার উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ও সঠিক পরিকল্পনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই শুধু চাকরির প্রত্যাশা না করে নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে হবে। যুবশক্তিকে দক্ষ, সৃজনশীল ও উৎপাদনমুখী জনশক্তিতে রূপান্তর করতে পারলেই দেশ এগিয়ে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, আপনারা যদি বদলে যান, বাংলাদেশ বদলে যাবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রথমে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। চাকরির পেছনে ছোটা থেকে বেরিয়ে এসে যুবসমাজকে দক্ষতা, প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে কর্মমুখী করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষিত তরুণকে চাকরিজীবী হতে হবে এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কারও মেধা খেলাধুলায়, কারও সংগীতে, আবার কারও কারিগরি কাজে থাকতে পারে। তাই প্রত্যেকের মেধা ও যোগ্যতা অনুযায়ী তাকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী তরুণদের বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ঋণ সহায়তার উদ্যোগ নিয়েছেন। বেকার যুবকদের জন্য ঋণ সুবিধা এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা তাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কাজে লাগাতে পারলে বাংলাদেশ আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে। এ জন্য যুবসমাজকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে কর্মসংস্থানে নিয়োজিত করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও নারীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। অনুষ্ঠান শেষে জেলার সফল ও উদ্যমী যুব উদ্যোক্তাদের মধ্যে চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা