শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। মনপুরায় ২৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, ভিডিও বক্তব্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

​খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: ​পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন সম্প্রসারণ ভবনের হলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক। ​অনুষ্ঠানে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ, গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, সদস্য সচিব মো. আলতাফ হোসেন খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সোহরাব মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম আহবায়ক মো. নেছার উদ্দিন রাঢ়ী, মো. আবদুস সোবহান, মো. আশরাফুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. নুর আলম সিদ্দিকী এবং পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. নুরসাঈদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে গলাচিপার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। ​অনুষ্ঠানের শুরুতে ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনের এর গুরুত্ব তুলে ধরে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন, গলাচিপা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, সদস্য সচিব মো. আলতাফ হোসেন খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম আহবায়ক আবদুস সোবহান, মো.আশরাফুজ্জামান, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. খালিদ হাসান মিল্টন, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. হারুন অর রশিদ। বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ​ অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক ৭ নভেম্বরের মূল তাৎপর্য ও শিক্ষা তুলে ধরে অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। যখনই আমাদের দেশপ্রেমে ঘাটতি দেখা দেয়, তখনই দেশি-বিদেশি চক্রান্তকারীরা দেশের বিরুদ্ধে কাজ করার সুযোগ পায়। তাই ভেদাভেদ ভুলে দেশকে সামনে এগিয়ে নিতে আমাদের সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা