বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন গলাচিপায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ​ চৈত্র সংক্রান্তি উপলক্ষে হারুয়ালছড়ি অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও গ্রামীণ মেলা। রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের শুভ উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত

মোতালেব মিধা বিশেষ প্রতিনিধিঃ শ্রী রাধা মাধব মন্দিরের শুভ উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত । ৩০ এপ্রিল ২০২৫, বুধবার (১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ), পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতে বরষানা কুঞ্জ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠানে পরিপূর্ণ এক মহতী আয়োজনে শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের শুভ উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট আচার্য, গুরুজন, ভক্তবৃন্দ ও ধর্মানুরাগীরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈদিক মন্ত্রোচ্চারণ, কীর্তন, যজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান।

 

মন্দির প্রাঙ্গণে রাধা ও কৃষ্ণের প্রেম-ভক্তির অপার মহিমা তুলে ধরা হয়, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। শ্রী শ্রী রাধা মাধব বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মন্দিরের এক নবযাত্রা শুরু হয়েছে, যা সনাতন ধর্মালম্বীদের জন্য এক গর্বের উপলক্ষ।

 

আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সকল ভক্তকে অনুষ্ঠানে উপস্থিত থেকে পূণ্য অর্জনের আহ্বান জানানো হয়েছিল। ভক্তদের জন্য প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সারাদিনব্যাপী নানা আয়োজন ছিল।

 

এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করে ধর্মীয় অনুপ্রেরণা ও আত্মিক শান্তি লাভের এক অনন্য সুযোগ পেয়েছেন সকল ভক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা