সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত সরকারি সেবা প্রদানে হয়রানি বরদাশত করা হবে না: সংরক্ষিত আসনের সাংসদ মাধবী মার্মা। হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা

ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, আটকা ৫০০ ট্রাক

 

মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির কারণে দ্বিতীয় দিনের মতো কার্যত অচল হয়ে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। রবিবার সকাল থেকে কাস্টমস হাউজের প্রধান ফটক বন্ধ থাকায় স্থবির হয়ে পড়ে বন্দর কার্যক্রম।

ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়নি। ফলে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি, ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে প্রায় ৫০০ পণ্যবোঝাই ট্রাক দুইদিন ধরে আটকা রয়েছে।

কাস্টমস কর্মকর্তারা গণমাধ্যমে কথা বলতে অনীহা প্রকাশ করলেও জানা গেছে, দাবি আদায়ে তারা কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

ব্যবসায়ী ও শ্রমিকদের মতে, দ্রুত সমাধান না হলে এই অচলাবস্থা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা