সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার লক্ষ্যে পরিবহন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। সোমবার (০৯ মার্চ) জিএমপি সদর দপ্তরে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।সভায় পুলিশ কমিশনার ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভার মূল আলোচনার বিষয়বস্তু ছিল:সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করা।ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কঠোরভাবে বন্ধ রাখা।মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে মালিক-শ্রমিক ও পুলিশের সমন্বয়।
যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং মলম পার্টি বা অজ্ঞান পার্টির তৎপরতা রোধে সতর্ক থাকা।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, বিভিন্ন পর্যায়ের উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ পুলিশের এসব উদ্যোগের প্রতি একাত্মতা ঘোষণা করেন এবং ঈদে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ করতে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন