বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মাটি কাটার অপরাধে মহেশচাঁদা গ্রামের বাসিন্দাকে ৫০ হাজার টাকা জরিমানা

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশচাঁদা গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে সোহেল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশচাঁদা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আব্দুল্লাহ আল ফারুক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কালীগঞ্জ, ঝিনাইদহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি জমি থেকে অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করে আসছিলেন সোহেল নামের ওই ব্যক্তি। বিষয়টি প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানের সময় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় অভিযুক্ত সোহেলকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।
এ সময় স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধভাবে মাটি কাটতে পারবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে মাটি কাটার মতো কর্মকাণ্ডে জড়িত না হন সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
স্থানীয়রা প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা