বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

সাফল্যগাথা XFortune Tours & Travels ৬ বছরে যাত্রা পথে শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর অন্যতম ভ্রমণ প্রতিষ্ঠান XFortune Tours & Travels আজ ৬ বছরে পা রাখলো। কয়েকবছর ধরে প্রতিষ্ঠানটি দেশের ট্যুরিজম খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশ-বিদেশে ভ্রমণপ্রেমীদের জন্য নির্ভরযোগ্য সেবাদাতা হিসেবে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে তারা। XFortune Tours & Travels মূলত ভ্রমণের সাথে সম্পর্কিত সকল ধরণের সেবা দেশি ও আন্তর্জাতিক ট্যুর, ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং সহ সার্বিক ভ্রমণ ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে সফলভাবে। গুণগত মানের সেবা এবং সময়োপযোগী পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ভ্রমণপিপাসুদের কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছে।প্রতিষ্ঠানটির সবচেয়ে উজ্জ্বল উদ্যোগগুলোর একটি হলো রাজশাহীর লোকাল ট্যুরিজম নিয়ে বিশেষ কাজ করা। রাজশাহীর ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশের অন্যান্য অঞ্চলের মানুষদের কাছে পরিচিত করে ভোলার লক্ষ্যে ভারা চালু করেছে ১২ রাত ও দিন”-এর একটি বিশেষ ভ্রমণ প্যাকেজ। এই প্যাকেজের মাধ্যমে দর্শনার্থীরা রাজশাহীর ঐতিহাসিক স্থাপনা, সাংস্কৃতিক নিদর্শন ও স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন।
XFortune Tours & Travels বিশ্বাস করে, তাদের এই উদ্যোগ শুধু রাজশাহীর নয়, বরং সমগ্র বাংলাদেশের লোকাল ট্যুরিজম সেক্টরকে নতুন দিগন্তে পৌঁছে দেবে। রাজশাহী হয়ে উঠতে পারে সারা দেশের ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি কাঙ্ক্ষিত গন্তব্য, এবং প্রতিষ্ঠানটি সে লক্ষ্যেই এগিয়ে চলেছে নিরবচ্ছিন্নভাবে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জানান, “আমাদের এই ৬ বছরের পথচলায় আমরা অসংখ্য পর্যটকের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি। রাজশাহীর সৌন্দর্য ও ইতিহাসকে বিশ্বদরবারে পৌঁছে দিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।” ৬ বছর পূর্তির এই শুভক্ষণে XFortune Tours & Travels তাদের গ্রাহক, সহযোগী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।