রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর “চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

সরাইলে সরকারি চাল জব্দ, চুরির দায়ে এক ব্যক্তির ১ মাসের কারাদণ্ড

সংবাদদাতা: মো: রুবেল মিয়া,

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সরকারি চাল অবৈধভাবে মজুদ ও চুরির দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (২৪/৯/২০২৫) বুধবার সকাল ২:২৫ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোশারফ হোসাইন-এর নেতৃত্বে উপজেলার কালিকচ্ছ বাজারে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নোয়াগাঁও গ্রামের রতন মিয়া (৬০) নামের এক ব্যক্তির গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লংঘনের দায়ে রতন মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি চাল অবৈধভাবে মজুদ বা চুরি করে বিক্রি করার প্রবণতা রুখতে প্রশাসন বদ্ধপরিকর। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি চাল কোনো দোকানে অবৈধভাবে পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জেল-জরিমানা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা