মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, ছাত্রনেতা গ্রেফতারে ক্ষোভ লাকসামে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় নিভে গেল কিশোরের জীবন প্রদীপ মানিকগঞ্জে পৈতৃক ভিটা দখলের অভিযোগ, বিএনপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ জীবননগরে কবরস্থানের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬। মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। টেকনাফ সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির নজরদারি জোরদার ঘোড়াঘাটে কেজি স্কুলের পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা এক মাসের বিনাশ্রম কারাদন্ড। ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২০২৬–২৭ সেশনের কমিটি গঠনে পরামর্শ ও বাস্তবতা শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উদযাপন । নলডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‎দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপিত জকিগঞ্জে আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল সুবিদপুর কল্যাণ সমিতি – চট্টগ্রাম শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান সম্পন্ন শরীয়তপুরের জাজিরায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক শরীয়তপুর প্রতিনিধি: গাইবান্ধা জেলানাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত লালমোহনে অনৈতিক কাজ করতে গিয়ে হোসেন চৌকিদার কট। জেলা সমবায় কর্মকর্তা দুর্নীতির দায়ে বদলি – চেয়ার ছাড়তে নারাজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ এমপিওভুক্তির দাবিতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন

শ্রীপুরে, পিস্তল উঁচিয়ে কিশোর গ্যাং এর লিডার তেহিম মাতবরের ফাঁকা গুলি’র ভিডিও ভাইরাল

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের জামাল উদ্দিন জামালের ছেলে, কিশোর গ্যাংয়ের লিডার তেহিম মাতবর, পিস্তল হাতে আকাশের দিকে তাক করে ফাঁকা গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের ছাদে দাঁড়িয়ে কালো ফুলহাতা শার্ট গায়ে তেহিম মাতবর আকাশের দিকে পিস্তল তাক করে গুলি ছোড়েন আর সেই ভিডিওটি ধারণ করেছেন তারই সহযোগী তার পরেই ফেসবুকে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

এলাকাবাসী জানিয়েছেন, তেহিম স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের লিডার। তার নেতৃত্বে অন্তত ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করে৷ তার বিরুদ্ধে ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন, দলবদ্ধভাবে হামলা চালানো, ইয়াবা সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ওই গ্রামের বাসিন্দা কলিম উদ্দিন মাতবর জানান, একটি বিষয়ে ২ দিন আগে তেহিম মাতবরের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এ বিষয়টি তার পরিবারকে জানালে তেহিম ক্ষিপ্ত হয়ে তার কয়েকজন সহযোগী’কে নিয়ে এসে তাকে মারতে উদ্যত হয়েছিলেন। এ সময় পিস্তল দিয়ে গুলি করা ও তার মেয়েকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তার এরপর থেকে তারা ভয় রয়েছেন।

নাম প্রকাশ না করে ওই গ্রামের অপর বাসিন্দা বলেন, তেহিম মাতবরের কাছে পিস্তল খেলনার মতো। তার ফেসবুক আইডিতে এর আগেও বিভিন্ন সময়ে তিনি পিস্তল প্রদর্শন করে ভিডিও শেয়ার দিয়েছেন। কেউ ভয়ে তার এসব বিষয়ে কোথাও অভিযোগ করেনি। তবে এখন সর্বশেষ ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। যখন-তখন কিশোর বাহিনী নিয়ে তেহিম সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নেওয়া দরকার।

গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য গাজী ইসলামইল বলেন, তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন তেহিম মাতবর এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। সে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়। সে কাউকে মানে না তার ভয়ে কেউ কিছু বলতেও পারেনা। তিনি আরও বলেন, তার গুলি ছোড়ার ভিডিওটি দেখেছি। এটা তেহিম, নিশ্চিত করে বলতে পারি। তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা দরকার। অপরাধ যেই করুক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

শ্রীপুর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে, আপাতত অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

মান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবের দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।