সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা  ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম বগুড়ার রানার সিটি এলাকার সুইপার পট্টিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি, চাঁদা দাবির অভিযোগ সম্পর্ক ফাউন্ডেশনকে রাজশাহী জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিকের ওপর বোমা হামলা-অভয়নগর থানা পুলিশের নীরবতা..পুলিশ কি তবে সন্ত্রাসীদের রক্ষাকবচ? হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বেলকুচিতে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত আটঘরিয়ায় কর্মকর্তাদের সাথে এমপি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সালিশ বৈঠক শেষে সন্ত্রাসী হামলা: বিএনপি নেতা আবুল বাশার বাদশা নিহত, আহত ১ চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেফতার

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, তলুইগাছা, কাকাডাঙ্গা, মাদরা, হিজলদী, চান্দুরিয়া বিওপি ও ব্যাটালিয়ন সদরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলূইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩-এস এর ২ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন কেড়াগাছি নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৩ এস ও ৭-এস হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানধীন কাদপুর ও গোয়ালপাড়া নামক স্থান হতে ১,৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালী আমবাগান নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকাডাঙ্গা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী নামক স্থান হতে ৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। হিজলদী বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৫ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোবরপোতা নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। পদ্মশাখরা বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১/২৩-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পদ্মশাখরা মাঠ নামক স্থান হতে ৩৫,০০০টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ব্যাটালিয়ন সদর এর বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৬/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাদপুর আমবাগান নামক স্থান হতে ১,০২,০০০ টাকা মূল্যের ভারতীয় ক্রীম আটকসহ সর্বমোট ৫,৬২,০০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

তিনি বলেন, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা