বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

সাংবাদিক হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:

খুলনা পেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক একুশে পদক প্রাপ্ত হুমায়ুন কবীর বালুর ২১তম হত্যাবার্ষিকী উপলক্ষ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) খুলনা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক এর সভাপতিত্বে ও
প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, আশরাফুল ইসলাম নূর, সিনিয়র সদস্য গৌরাঙ্গ নন্দী, সদস্য এইচ এম আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম কাজল, রকিব উদ্দিন পান্নুু, শেখ লিয়াকত হোসেন, এস এম ইয়াসীন আরাফাত রুমী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য মোস্তফা জামাল পপলু, শেখ কামরুল আহসান, মো. হুমায়ুন কবীর, বাপ্পী খান, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, শেখ আব্দুল হামিদ, খলিলুর রহমান সুমন, এজাজ আলী, রিংটন মন্ডল, প্রবীর কুমার বিশ্বাস, মোঃ বেল্লাল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, আল মাহমুদ প্রিন্স, নাজমুল হক পাপ্পু, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ সোহেল রানা ও মোঃ হাসানুর রহমান তানজির, খুলনা প্রেসক্লাবের প্যানেল আইনজীবী অ্যাড. মো. বাবুল হাওলাদার, গণসংহতি আন্দোলনের জেলা আহাবায়ক মুনীর চৌধুরী সোহেলসহ সাংবাদিকবৃন্দ।

এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া হুমায়ুন কবীর বালুসহ নিহত ও মৃত্যুবরণকারী অন্যান্য সাংবাদিকদেরও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন খুলনা নগরীর ইসলামপুর রোডে অবস্থিত নিজ কার্যালয় দৈনিক জন্মভূমি ভবনের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় তিনি শাহাদাৎ বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।