শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

লালমোহন দেবিরচর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্ভাষণ ও দোয়া মাহফিল অনুষ্টিত 

নিজস্ব প্রতিবেদক :

অত্যন্ত আন্তরিকতাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনের দেবিরচর মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার সকালে বিদ্যালয়টির নিজস্ব হলরুমে অনুষ্ঠিত প্রীতি আয়োজনে, দেবিরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি মোঃ শহিদুল্লাহ মেলকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নেছার উল্লাহ মিয়া , বদরপুর নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক (বাংলা) শাহাবুদ্দিন রিপন শান , প্রবীণ শিক্ষাবিদ মাওলানা মোঃ আবি আব্দুল্লাহ প্রমুখ । অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন- বদরপুর নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের প্রভাষক (যুক্তিবিদ্যা) রুমা আক্তার, প্রভাষক (অর্থনীতি) ফরিদা ইয়াসমিন, প্রভাষক (জীববিজ্ঞান) রণিকা রাণী দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিককমন্ডলী, অভিভাবকবৃন্দ ও স্হানীয় সুধীসমাজ। অনুষ্ঠানের সুচনাপর্বে বিদায়ী শিক্ষার্থীরা ফুলের মালা পরিয়ে একে একে সকল অতিথিকে বরণ করে ।

আলোচনাপর্বে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিগণ বলেন- ছাত্রজীবনের একটি মহামুল্যবান সময় হচ্ছে মাধ্যমিক শিক্ষাজীবন। সামনের জীবনকে বিকশিত করতে শিক্ষার্থীরা তাদের গুরুজনের কাছ থেকে এই সময়টাতে সবচেয়ে বেশি বিদ্যাগ্রহণ করে থাকে । সততা, নিয়মানুবর্তিতা, দেশপ্রেমের আসল পাঠ মাধ্যমিক শিক্ষাজীবনেই শিক্ষার্থীদের উপহার দেয় তাদের শিক্ষকগণ । আগামীর বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে । এসএসসি পরীক্ষা তোমাদের জীবনের প্রথম অগ্নিপরীক্ষা । ভবিষ্যতের জীবনকে সাফল্যের ফুলে ফলে সুরভিত করতে তোমাদেরকে এই পরীক্ষায় অবশ্যই ভালো করতে হবে । তোমাদের প্রয়াস আর আমাদের দোয়া তোমাদেরকে সফল করুক । মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষের মতো মানুষ হইতে হবে- এই হোক তোমাদের পণ ।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবি আব্দুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা