মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন, ​মান্দায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদুলের বাড়িতে এমপি টিপু: শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস

রূপনগরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি: ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ ঘোষণা আমিনুল হকের

 

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পল্লবী-রূপনগর এলাকায় ২০ হাজারেরও অধিক নিমগাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর রূপনগর ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির চলমান সদস্য নবায়ন কার্যক্রম আগামী ৩ জুলাই শেষ হওয়ার পর পরই প্রতিটি ওয়ার্ডের বাসাবাড়ি ও রাস্তার পাশে নিমগাছ রোপণ শুরু হবে। এই বৃক্ষরোপণ কার্যক্রমে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে।

এসময় আমিনুল হক বলেন, বিএনপি শুধু রাজনীতিই করে না, পরিবেশ রক্ষার মতো সামাজিক দায়বদ্ধতাও পালন করে। দেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিপর্যয়ের প্রতিকারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে।

তিনি বলেন, “বিএনপি সবসময় মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক পথেই আমাদের রাজনীতি ও কর্মসূচি পরিচালিত হবে।”

দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়ে তিনি নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা বা অন্যায় কাজে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আত্মসমালোচনার জায়গা থেকে বলছি।”

আমিনুল হক বলেন, “গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের অধীনে মানুষ কেবল অবিচার ও দমননীতির শিকার হয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণই হবে মূল অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।”

উদ্বোধকের বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান -এ স্লোগান শুধু মুখের কথা নয়, এটি বাস্তবায়নের জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ বাঁচাতে বেশী বেশী করে গাছ লাগাতে হবে।

৯২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নূরনবীর সভাপতিত্বে সদস্য সচিব আলমগীর হোসেন বাবুর সঞ্চালনায়
এসময় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, এমএস আহমাদ আলী, জাসাস ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, রূপনগর থানা ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, যুবদল রূপনগর থানার সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিব, সিনিয়র সহসভাপতি মোঃ নাঈম হোসেন, ছাত্রদল রূপনগর থানার সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান রনি প্রমক


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা