বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

ফিলিস্তিনিদের উপর ইসরাইলীদের হামলা ও গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

 

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::

ফিলিস্তিনে ইসরাইলী হামলা ও গণহত্যার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (৭ এপ্রিল) বিকেলে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রাণীশংকৈল উপজেলার জনগন’র ব্যানারে মিছিলটি ডিগ্রি কলেজ মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীসহ সহস্রাধিক লোক অংশ নেন। মিছিলে ”আল্লাহু আকবর” ধ্বনিসহ” ফিলিস্তিন জিন্দাবাদ “আল-জিহাদ জিন্দাবাদ” “নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে” “ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে” প্রভৃতি স্লোগান দেয়া হয়।

পরে চৌরাস্তা মোড়ে পথসভায় বক্তব্য দেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি রজব আলী, নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনে ইসরাইলীদের লাগাতার হামলা ও নির্বিচারে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ হামলা -হত্যা বন্ধে ও ফিলিস্তিনিদের রক্ষায় জাতিসংঘের দ্রুত কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। এইসাথে তারা এ বিষয়ে জাতিসংঘকে চাপ দেয়ার জন্য প্রধান উপদেষ্টা ড.ইউনুসের দৃষ্টি আকর্ষণ করেন। তারা প্রয়োজনে ফিলিস্তিনিদের পাশে গিয়ে দাঁড়াবার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা সঞ্চালনা করেন হারুনুর রশিদ। পরে ফিলিস্তিনিদের জন্য মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা