মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

নৌবাহিনী কন্টিনজেন্টের অভিযানে মনপুরায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

 

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু:

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নৌবাহিনী কন্টিনজেন্ট মনপুরার এক অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) উপজেলার কিল্লারপার চৌধুরি বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

মনপুরা উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র দাস জানান, এমন অভিযানে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নৌবাহিনী।

তিনি আরও বলেন, ‘এই ধরনের কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ও ছোট মাছ নিধন করা হয়, যা মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত করে। জব্দকৃত জালগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হবে।’

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মনপুরা এলাকায় অবৈধ জাল উদ্ধার ও ধ্বংস কার্যক্রম অব্যাহত থাকবে বলে মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা