রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের সম্মানে ভোলায় প্রীতি আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ টেকসই করতে জাতীয় ঐক্য প্রয়োজন : ড. আনিসুজ্জামান চৌধুরী

 

মোঃ বাবুল স্টাফ রিপোর্টার

অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ প্রক্রিয়া টেকসই করতে হলে অর্থনৈতিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে হবে। তিনি বলেন-স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় স্থানীয় কৃষি খাতকে আরও রফতানিমুখী করতে হবে। এ ছাড়া স্বল্পোন্নত দেশ হতে মসৃণ ও টেকসই উত্তরণে কৃষি, শিল্প এবং সর্বোপরি সুশাসনের ওপর গুরুত্ব দিতে হবে। স্বল্পোন্নত দেশ হতে উত্তরণকে টেকসই করতে হলে সুশাসনের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (২৪ জুন) ময়মনসিংহে আয়োজিত লোকাল লেভেল স্টেকহোল্ডারস কন্স্যুলেশন অন ইনক্লুসিভ, স্মুথ এন্ড সাসটেইনেবল এলডিসি গ্রাজুয়েশন’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর সাপোর্ট টু সাস্টেইনেবল গ্রাজুয়েশন প্রকল্প (এসএসজিপি) উক্ত কর্মশালার আয়োজন করে।

কর্মশালার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মুফিদুল আলম।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাঁর বক্তৃতায় আরও বলেন যে দেশের উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হলে জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেন, অতীতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতে আমাদের বেসরকারি খাতের একটি শক্তিশালী সক্ষমতা সৃষ্টি এবং আত্মবিশ্বাস তৈরি হয়েছে। যা আসন্ন সময়ে উত্তরণজনিত চ্যালেঞ্জ মোকাবেলাতেও আমাদের সহায়তা করবে।

কৃষি ও অন্যান্য শিল্পে ময়মনসিংহের সম্ভাবনার বিষয়টি আলোকপাত করে কর্মশালার সভাপতি ও ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, এই সম্ভাবনার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের প্রয়োজন প্রযুক্তিনির্ভর উৎপাদন, মান নিয়ন্ত্রণ, ব্র্যান্ডিং এবং বাজার সংযোগ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইআরডি’র অতিরিক্ত সচিব ও এসএসজিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এ এইচ এম জাহাঙ্গীর বলেন, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় কী প্রভাব পড়তে পারে বা নতুন কী সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হতে পারে সেই বিষয়ে স্থানীয় বেসরকারি খাত বিশেষত রপ্তানিমুখী শিল্পের প্রতিনিধিদের মধ্যে এখন থেকেই প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
কর্মশালায় ‘এন ওভারভিউ অব এলডিসি গ্রাজুয়েশন প্রসেস এন্ড ইটস ইমপ্লিকেশনস’ শীর্ষক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও এসএসজিপি প্রকল্পের কম্পোনেন্ট ম্যানেজার ড. মো. রেজাউল বাসার সিদ্দিকী। এছাড়া ‘স্ট্রেটিজিস ফর স্মুথ এন্ড সাসটেইনেবল গ্রাজুয়েশন এন্ড দ্য রুল অব লোকাল লেভেল স্টেকহোল্ডারস’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ও এসএসজিপি প্রকল্পের কম্পোনেন্ট ম্যানেজার ড. মোস্তাফা আবিদ খান।

কর্মশালায় প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও এসএসজিপি প্রকল্পের ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপার্ট নেছার আহমেদ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মালেকা বিলকিস, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাইফুল ইসলাম এবং ব্যবসায়ী নেতা এ কে এম মাহবুবুল আলম।

কর্মশালায় আলোচকরা ঢাকা ও ময়মনসিংহের মধ্যে দ্রুতগতির রেল সংযোগ স্থাপন, মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও রপ্তানি পণ্যের বহুমুখীকরণ প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করেন।

কৃষি ক্ষেত্রে ময়মনসিংহের অপরিসীম সম্ভাবনার উপর আলোকপাত করে আলোচকগণ কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সকল পর্যায়ের কৃষকদের নিকট কৃষিপণ্যের যথাযথ সংরক্ষণ পদ্ধতি পৌঁছে দেয়া, কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং কৃষিপণ্যের যথাযথ বাজারজাতকরণের উপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালে অনুষ্ঠিত জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)-এর ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের সকল মানদণ্ড পূরণে সক্ষম হয়েছে। ফলে, পাঁচ বছর প্রস্তুতিকালীন সময় শেষে বাংলাদেশ নভেম্বর ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে।

উত্তরণ প্রক্রিয়াকে মসৃণ ও টেকসই করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জাতিসংঘের নিয়মানুযায়ী প্রস্তুতিকালীন সময়ে উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদারসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ক্রমে একটি স্মুথ ট্রানজিশন স্ট্রেটিজি (এসটিএস) প্রণয়ন করা হয়েছে। উত্তরণের সম্ভাব্য প্রভাবসমূহ চিহ্নিতকরণ, প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধি, উত্তরণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগসমূহকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং উক্ত ঐতিহাসিক অর্জনকে দেশে বিদেশে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে ইআরডি-এর অধীনে সাপোর্ট টু সাস্টেইনেবল গ্রাজুয়েশন প্রজেক্ট (এসএসজিপি) শীর্ষক প্রকল্পটি হাতে নেয়া হয়েছে।

এমতাবস্থায় স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণের প্রক্রিয়া এবং তাঁর ফলে সৃষ্ট সুযোগ ও সম্ভাবনাসমূহ সম্পর্কে স্থানীয় পর্যায়ের অংশীদারদের অবহিত করা এবং উত্তরণ প্রক্রিয়াটি মসৃণ ও টেকসইকরণের প্রক্রিয়ায় তাঁদেরকে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে এসএসজিপি প্রকল্পের সহায়তায় উক্ত কর্মশালার আয়োজন করা হয়।

বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইআরডি ও এসএসজিপি প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা