বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

গাজীপুরে ভূমিহীনদের পক্ষে সংবাদ সম্মেলন: ৩০৯৫ পরিবারকে জমি প্রদানের হাই কোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি

 

বিশেষ প্রতিনিধি :ভূমি মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে আমরা আন্দোলনে নেমেছি,”—গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত থেকে সংগঠনটির প্রতিনিধিরা জানান, হাইকোর্টের রায়ের আলোকে গাজীপুরের ৩০৯৫টি ভূমিহীন পরিবারকে ০.৫ শতাংশ করে সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম দ্রুত শুরু করা জরুরি। সংগঠনটি সভাপতি আওরঙ্গজেব কামাল ও সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী বক্তব্যে বলেন, প্রায় আট বছর ধরে ধারাবাহিকভাবে ভূমিহীনদের পক্ষে আন্দোলন করে যাচ্ছে তারা। বারবার সরকারি মন্ত্রণালয়ে আবেদন, জাতীয় প্রেসক্লাব ও সচিবালয়ের সামনে মানববন্ধন, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ, এমনকি আইনগত লড়াই করেও এখনো তারা ভূমির দখল পায়নি।

আন্দোলনের ইতিহাস তুলে ধরে জানানো হয়, করোনাকালে ফাইল আটকে থাকার পর ২০২৩ সালে জেলা প্রশাসকের বরাবর নতুন করে চিঠি পাঠানো হয়। পরে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত ৩০৯৫টি পরিবারের পক্ষে রায় দেন। ১৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে এই সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে।  এ সময় সংগঠনের  সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, আমরা সব সময় দরিদ্র মানুষের নিয়ে কাজ করছি, পথ শিশুদের পূর্ণবাসনের চেষ্টা করছি, ঢাকা শহর শহর সারা দেশে পথশিশু ও দরিদ্র মানুষের মাঝে, কম্বল বিতরণ, খাদ্য বিতরণ, ওষুধ বিতরণ ও সব সামগ্রী বিতরণ করেছি। ভূমি দের ন্যায্য ঢাবি  আদায়ের জন্য আমরা সারা দেশব্যাপী আন্দোলন সংগ্রাম করে চলেছি। আমাদের দাবি প্রতিটি ভূমিহীন পরিবার যেন একটু মাথা গোজার ঠাই পাই।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা প্রশ্ন তোলেন, “যখন সরকারের পরিবর্তনের পর নানা উন্নয়ন প্রকল্প চালু রয়েছে, তখন হাইকোর্ট নির্দেশিত এই মানবিক প্রকল্প থমকে থাকবে কেন?” তারা জানান, ভূমিহীনদের স্বপ্ন বাস্তবায়নের জন্য শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন প্রশাসনিক আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপ।

এ সময় বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা আর অপেক্ষা করতে পারি না। এখনই সময়, এই রায় বাস্তবায়নের মাধ্যমে সরকারের প্রতি মানুষের আস্থা ফেরানোর।”এ সময়  গাজীপুর  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, ভূমিহীনরা তাদের নির্য অধিকার  পাওয়ার দাবিদার। বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট  দপ্তরের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ।

উল্লেখ্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে গাজীপুরে দীর্ঘদিন ধরে গৃহহীন থাকা পরিবারগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং একটি টেকসই সামাজিক পরিবর্তনের সূচনা ঘটবে বলেও তারা আশা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনের সার্বিক তথ্য বিধানে ছিলেন  বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা