মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

গাজীপুরের শ্রীপুরে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে পিক-আপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই

আলমগীর হোসেন সাগর

স্টাফ রিপোর্টার :

 

 

 

গাজীপুরের শ্রীপুরে পিক-আপ মোটরসাইকেল সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক হারুন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে জাকির হোসেন মারা যায়।

 

নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলার সিমলাপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে। জাকির হোসেন (৪৫) একই গ্রামের বারেকের ছেলে। তারা দু’জনই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।

 

স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে হাট বসে। সেই হাটের উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে দু’জনই শিমলাপাড়া বাজার থেকে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক হারুন নিহত হয়।  গুরুতর আহত জাকিরকে  উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাচটার দিকে তার মৃত্যু হয়।

 

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা