মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধলীগৌরনগর দাখিল মাদ্রাসায় সরকারি পাঠ্যবই সরিয়ে বিক্রির অভিযোগ, এলাকাজুড়ে তোলপাড় আকবরশাহ থানার বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। জাহিদ ইকবাল জাহাঙ্গীরের কলমে ‘মতলবী’—সমাজবাস্তবতার অনন্য কাব্যচিত্র আলোচনা সমালোচনা, নিন্দা আর অসুস্থতাকে জয় করে মানুষের অধিকারের লড়াইয়ে অদম্য শারমিন আরা দূর্গাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে, আলোচনা সভা মনপুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মসজিদের ৪-৫ লাখ টাকার ক্ষতি, সহায়তার আবেদন আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন নেত্রকোনায় প্রবাসীর সম্পত্তি দখলের পাঁয়তারা! জাল দলিলের অভিযোগ মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

হৃদয়গভীর শ্রদ্ধায় দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ কে স্মরণ করলো বদরপুর মহাবিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

হৃদয়গভীর শ্রদ্ধায় দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজ কে স্মরণ করলো বদরপুর মহাবিদ্যালয় স্মৃতিচারণ, স্মৃতিতর্পণ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দেশনন্দিত শিক্ষাবিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক খ্যাতিমান মহাপরিচালক এবং মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মহোদয়ের প্রাণপ্রিয় সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজকে স্মরণ করলো ভোলা জেলার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বদরপুর মহাবিদ্যালয়। আজ ২৯ মার্চ ২০২৬ রোববার দুপুর ১১ টায় , কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে এবং অধ্যাপক দিলারা হাফিজ এর সরাসরি ছাত্র (সরকারি তিতুমীর কলেজ/ইতিহাস বিভাগ # ১৯৯৪-১৯৯৫) সিনিয়র প্রভাষক (বাংলা) কবি শাহাবুদ্দিন রিপন শান এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র প্রভাষক (ইতিহাস) মোঃ মিরাজ হোসেন ও প্রভাষক মোঃ সোলায়মান সোহাগ (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) । দোয়া মোনাজাত পরিচালনা করেন- বদরপুর মহাবিদ্যালয় কৃষ্টিকাননের সাধারণ সম্পাদক প্রভাষক কবি মোঃ মাহে আলম আখন (ইসলামিক স্টাডিজ) । উপস্থিত ছিলেন- প্রভাষক রুমা আক্তার (যুক্তিবিদ্যা), প্রভাষক ফরিদা ইয়াসমিন (অর্থনীতি), প্রভাষক রণিকা রাণী দাস (জীববিজ্ঞান), প্রভাষক সহদেব চন্দ্র দে (ব্যবস্থাপনা), প্রভাষক মোঃ হাবিবুর রহমান (রসায়ন), প্রভাষক মোঃ আল আমিন (পদার্থবিজ্ঞান), প্রভাষক মোঃ আবু বকর (কৃষিবিজ্ঞান) , প্রভাষক তুহিন বালা (গণিত), প্রভাষক রায়হান বিন হাফিজ (আইসিটি), প্রদর্শক মোঃ মাঈনুদ্দিন (আইসিটি), সহকারী গ্রন্থাগারিক খাতুনে জান্নাত সহ কলেজের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। স্মরণসভায় বক্তারা বলেন- বাংলাদেশের শিক্ষাজগতের মানোন্নয়নে শিক্ষাবিদ দিলারা হাফিজের অবদান জাতি কোনোদিন ভূলতে পারবে না । তাঁর প্রয়াণের কারণে শুধু মাননীয় স্পিকার মহোদয় একজন আদর্শ জীবনসঙ্গী হারাননি, পুরো জাতি হারালো একজন কর্তব্যপরায়ণ, নীতিবান ও ন্যায়নিষ্ঠ শিক্ষাবিদ, অধ্যাপক ও শিক্ষা-প্রশাসককে ; যা কোনদিন পূরণ হবার নয় । আমরা প্রাণ থেকে দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেশতের উচু মাকাম দান করেন । আমীন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।