রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহ জেলা রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন পায়রাচত্বর, জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয় চন্দ্রগঞ্জ উপজেলা। পুলিশের এএসআই (নিরস্ত্র)পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টাকালে দুই প্রতারক গ্রেফতার রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা, প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি ফরিদগঞ্জের সুবিদপুর সোসাইটির উদ্যোগে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা মহেশপুরে উপজেলা কপোতাক্ষ সাহিত্য সংস্কৃতি সংসদের নতুন কমিটি গঠন যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলপা,ষণ্ড স্বামী, সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক, উস্কানি মূলক পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন,

রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা, প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি

 

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুন-এর সঞ্চালনায় রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ১৬ জুন ২০২৬ তারিখে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক সভায় একটি স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও হুমকি সরুপ বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্যের প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, রাজশাহী প্রেসক্লাব দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠন। এ প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যদের নিয়ে অশালীন, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান শুধু প্রেসক্লাবকেই নয়, সমগ্র সাংবাদিক সমাজকেই হেয় করার শামিল। সভায় সোহেল মাহবুবের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, তিনি যদি অনতিবিলম্বে প্রকাশ্যে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় রাজশাহী প্রেসক্লাবের নতুন সদস্য অনুমোদন, প্রেসক্লাব নিয়ে চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রেসক্লাব ভবনের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা, প্রেসক্লাবের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, আব্দুল সবুর ও শাহরিয়ার অন্ত, যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন ও মোঃ নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আল আমিন,দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু,
ক্রীড়া সম্পাদক জিএম হাসান ই সালাম বাবুল, পাঠাগার সম্পাদক মোঃ সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য মোঞ্জুয়ারা খাতুন, আজিবার রহমান, রুবেল সরকার, মোঃ রাজিব আলী রাতুল এবং রাউফ উদ্দিন রাফি। সভা শেষে রাজশাহী প্রেসক্লাবের ঐক্য, মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রেসক্লাবকে ঘিরে যেকোনো অপপ্রচার, ষড়যন্ত্র ও মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা