মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তম আলী গুরুতর অসুস্থ — সুস্থতার জন্য দোয়া কামনা

শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তম আলী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তার দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, সাধারণ সম্পাদক মহিদুল হাসান সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন। এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে সভাপতি খান সেলিম রহমান বলেন, “এস এম রুস্তম আলী একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তিনি দীর্ঘদিন ধরে সংগঠন ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। আমরা তাঁর বর্তমান শারীরিক অবস্থার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।” তিনি আরও বলেন, “এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারের পাশে আছি এবং দেশবাসীর কাছে অনুরোধ করছি—সবাই যেন তাঁর সুস্থতার জন্য দোয়া করেন।” মহান আল্লাহ তায়ালা যেন এস এম রুস্তম আলীকে শীঘ্রই পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন—এমনটাই প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা