বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

মজার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা, ৫০ বছরের বৃদ্ধ গ্রেফতার 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মজা  চকলেট, বিস্কুট,চাটনি, চিপস  দেয়ার প্রলোভন দেখিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আবদুল গণি(৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

 

অভিযুক্ত কারীর নাম আব্দুল গনি( ৫০),

পিতা মৃত ওয়ারেচ মুন্সি, গ্রাম দক্ষিণ ভয়াং, ইউনিয়ন মজিদবাড়িয়া, উপজেলা মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী ।

 

 

বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭ ঘটিকায় অভিযান চালিয়ে মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়নের সিংবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত আবদুল গণিকে।

 

মামলার এজাহারে বলা হয়,অভিযোগকারীর বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল ৭ বছরের ওই শিশুটি। ৯ এপ্রিল দুপুরে দক্ষিণ ভয়াং গ্রামের প্রতিবেশী আব্দুল গনি মজা সামগ্রী ( চকলেট, বিস্কুট,চাটনি, চিপস) দেওয়ার প্রলোভন দেখিয়ে রাস্তার উত্তর পাশে ঝোপের মধ্যে নিয়ে যায়।

 

মুখ চেপে ধরে পরনে থাকা জামাকাপড় টেনে হেঁচড়ে খুলে ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ও শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় গণি। এসময় ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত।

 

পরে এই ঘটনায় ১৭ এপ্রিল মেয়েটির মা বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আব্দুল গনি বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলার আবেদন করেন।

 

আদালত মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এজাহার গ্রহণের আদেশ দেন।

 

২৪ এপ্রিল মির্জাগঞ্জ থানায় মামলাটি রুজু হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টা মামলায় আব্দুল গনিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা