মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

নাটোরে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিককে হুমকি!

 

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর

জুলাই যোদ্ধা পরিচয়ে নাটোরের লালপুরে এনটিভি অনলাইনের  প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়কে অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ঐ সংবাদকর্মী।এতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মনজুর ও একই উপজেলার আব্দুলপুর গ্রামের জাবেদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমানকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গণমাধ্যমকর্মী সজিবুল হৃদয় জানান,‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে স্থানীয় এক ব্যক্তি অধিপত্য বিস্তার করে বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। একই পরিচয়ে ওই ব্যক্তি চুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকায় বিচার সালিশের মত কাজ করে চলেছেন। এ ধরনের অপতৎপরতা বন্ধ করার পরামর্শ সংক্রান্ত কারো নাম উল্লেখ না করে ফেসবুকে স্ট্যাটাস দেন সজিবুল হৃদয়। এরই জের ধরে গত রবিবার জুলাইযোদ্ধা পরিচয়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি পোস্টটি তাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে দাবি করে সাংবাদিক হৃদয়কে লাঞ্ছিত করে। এর পরেরদিন সোমবার দুপুরে মনজুর নামে এক ব্যক্তি জুলাইযোদ্ধা ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা পরিচয়ে হৃদয়ের মোবাইল কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে রাতে সাংবাদিক হৃদয়কে বাড়িতে ঘুমাতে দিবেন না বলে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এবং সাংবাদিকতা নিয়ে নানা অশ্লীল কথা বলেন।

এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুনজুর বলেন, সজিবুল হৃদয় নিউজ করেছে জুলাইযোদ্ধা হয়ে চাঁদাবাজি, ছিনতাই করেছি। আমি একজন জুলাই যোদ্ধা। আমরা দেশ তথা লালপুরের গর্ব, আমাদের নামে লিখবে কেন? কোন নিউজে যে কেউ ক্ষুব্ধ হলে আইনগত সহায়তা নেয়া যাবে, আপনি হুমকি ধামকি দিলেন কেন এই প্রশ্নের জবাব দিতে পারেননি মুনজুর। পরে তিনি বলেন  আপনি নিউজ করে দেন সমস্যা নেই। বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।

এবিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, এঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা