মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

নাটোরে কোর্ট পুলিশের মালখানায় দুর্ধর্ষ চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪জন আটক

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

নাটোরে আদালতের মালখানার জানালার গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্নালংকার চুরি হয়েছে। এই ঘটনায় ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

১০ এপ্রিল (বৃহস্পতিবার) গভীর রাতে এই ঘটনা ঘটে। এরই মধ্যে আদালত চত্বরে ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ সুপার আমজাদ হোসেন সিআইডি’ ডিবি সহ জেলা পুলিশের উদ্ধতন কর্মকর্তা।

পুলিশ সুত্রে জানা গেছে, নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পুলিশের জানালার গ্রীল কেটে প্রথমে সংঘবদ্ধ চোর প্রবেশ করে। এরপর  সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমান টাকা এবং স্বর্ণলংকার চুরি হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় আদালতে কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পেয়ে বিষয়টি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানায়।

সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, গত ১৩ মার্চ নাটোরের সিংড়ায় চেকপোষ্টে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী গাড়ি থেকে উদ্ধারকৃত প্রায় ৩৭ লাখ আদালতের নির্দেশে মালখানায় রাখা ছিল। সেই টাকা সহ মোট ৬১ লাখ ৩৯ হাজার ৫৩০ টাকা ১৬ ভরি স্বর্ণ ১৯ কেজি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান,  ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সিআইডি’ পিবিআই সহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সে সাথে কি কি চুরি হয়েছে তারও বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা