মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

তরুণদের রাজনীতিতে এগিয়ে আসার আহবান জানান – আলহাজ্ব রুহুল আমিন মাস্টার

নিজস্ব প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ:
১০ এপ্রিল ২০২৫ ইং তারিখে দৈনিক জনজাগরণ পত্রিকার ১ বছর পূর্তি উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয় ময়মনসিংহ উত্তর বিএনপি’র সদস্য, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও ঈশ্বরগঞ্জ -৮, জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা আলহাজ্ব রুহুল আমিন মাস্টার স্যারকে। এই সম্মাননা তুলে দেন দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। বিএনপি ক্লিন ইমেজ প্রার্থী খুঁজছেন জননেতা রুহুল আমিন মাস্টার তাদের মধ্য অন্যতম তিনি একজন বিনয়ী, সমাজসেবক ও ঈশ্বরগঞ্জ এর গণমানুষের নেতা। মানুষের বিপদ-আপদে সার্বক্ষণিক যাকে খুঁজে পান সেই আদর্শিক নেতা, যিনি ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ইসিবি চত্বর, মিরপুর ১০ নাম্বারে বিরাট ভূমিকা রাখেন। তিনি ক্যান্টনমেন্ট স্কুলের সাবেক শিক্ষক হওয়ার কারণে ছাত্র জনতাকে একত্রিত করে সশরীরে আন্দোলনের মাঠে থেকে নেতৃত্ব দেন। তিনি বলেন আগামীর দিনের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, আগামী দিনের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ হবে, তিনি সাংবাদিক, পেশাজীবী সকলকে দেশ গঠনের জন্য এগিয়ে আসতে বলেন। আগামী দিনে কেউ যেন বিদেশে না যেয়ে এই দেশেই কিভাবে উন্নয়ন করা যায় এবং এই দেশ থেকেই রেমিটেন্স বের করা যায় সেই দিকেই সকলকে লক্ষ্য রাখতে হবে বলে জানান। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান, এই ৩১ দফার ভিতরেই এই দেশের যাবতীয় সংস্কার, নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্যবিধি, বেকারত্ব দূরীকরণ, বেকার ভাতা প্রদান সমস্ত বিষয় বিদ্যমান বলে জানান আর এই গুলোই মানুষের কাছে আমাদের সবাইকে পৌঁছে দিতে হবে বলেও মন্তব্য করেন। ময়মনসিংহ জেলা কিংবা ঈশ্বরগঞ্জ উপজেলা সহ সারা বাংলাদেশে কেউ যেন ফ্যাসিস্ট দের পুনর্বাসন করতে না পারেন সেই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন। এমনকি কেউ যেন ফ্যাসিস্ট আচরণ না করেন এবং পুলিশ সহ প্রশাসন যেন প্রশাসনিক না ভেবে জনগণের সেবক নিজেকে ভাবেন বলে আহ্বান জানান।আগামী দিনে ঈশ্বরগঞ্জ কে একটি সুন্দর কাঠামোই আনার পরিকল্পনা আছে বলে জানান। কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণ, বেকারদের টেকনিক্যাল দক্ষতা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি এবং হাসপাতালগুলোকে আন্তর্জাতিক মানের যেন তৈরি করা যায় সেই ব্যাপারে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেন। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে আবার বাংলাদেশের নেতৃত্বে আনতে পারেন সেই জন্য সকলের দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা