মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

ছাত্রলীগের চার কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

 

ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শুক্কর (১৯) ২। মোঃ জিহাদ (১৯) ৩। রাহিম (১৯) ও ৪। সুমন (১৮)।

শুক্রবার (২০ জুন ২০২৫খ্রি.) বিকাল ০৪:১৫ ঘটিকায় মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড থেকে গ্রেফতার করা হয়।

মিরপুর থানা সূত্র জানা যায়, গতকাল শুক্রবার গোপন সংবাদের মাধ্যমের জানা যায়, জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তারা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে আয়োজিত মিছিলে নাশকতার উদ্দেশ্যে শ্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা