বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

ওসি তদন্তের অদ্ভুত তদন্ত থানায় ধরে নিয়ে এসে মেরে ফেলবো

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি তদন্ত মোতালেব এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ওসি তদন্ত গত ৪ এপ্রিল দুপুর ১১:৫৯ মিনিটে তার সরকারি whatsapp নাম্বার থেকে সাংবাদিক রাজীব আলীকে হুমকি দিয়ে বলেন, তোর বিরুদ্ধে মামলা আছে। তোকে থানায় ধরে নিয়ে এসে মেরে ফেলবো। সাংবাদিক রাজীব আলী দৈনিক মুক্তসকাল দৈনিক প্রতিদিনের কাগজ সহ একাধিক পত্রিকায় কর্মরত আছেন। রাজশাহী অনলাইন প্রেসক্লাব সহ একাধিক সাংবাদিক সংগঠনের সাথে জড়িত আছেন।

 

তার এই হুমকি প্রদানের ঘটনায় সাংবাদিক ও তার পরিবারের মধ্যে চরম ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। এ অবস্থায় সাংবাদিকের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা সরকার আর এমপি কমিশনার এর কাছে ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে একটি অভিযোগপত্র দায়ের করেছেন।

 

অভিযোগ পত্রে বলা হয়, তার ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ আগষ্টে করা মামলায় তার ছেলেকে ১০০ নাম্বার আসামি করা হয়েছে। যে ঘটনার কারণে মামলা দায়ের করা হয়েছে ওই ঘটনার সাথে আমার ছেলের ন্যূনতম সম্পর্ক নেই। মামলা বাণিজ্য করার উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করে তার ছেলেকে আসামি করা হয়। মামলার বাদী তার ছেলেকে চেনে না। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। মামলাটি তদন্তের জন্য বোয়ালিয়ার থানার ওসি তদন্ত whatsapp নাম্বারে তার ছেলেকে ফোন দিয়ে হত্যার হুমকি দেয়।

 

মাসুদ রানা সরকার অভিযোগপত্রে আরও বলেন, কারও দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই হুমকি প্রদান করেছেন।

 

এ বিষয়ে ওসি তদন্ত মোতালেব বলেন, মামলার তদন্তের সাপেক্ষে ফোন করা হয়েছে।

 

এ বিষয়ে আরএমপি মিডিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে যোগাযোগ চেষ্টা ব্যর্থ হয়।

 

উল্লেখ্য, আশির দশকে বোয়ালিয়া থানায় সাত্তার ও নাজমুল নামের দুইজন দারোগা প্রায়ই আসামিদের থানায় ধরে নিয়ে এসে ব্যাপক নির্যাতন চালাতেন। ওই নির্যাতনে রাজশাহী নগরের কালুসহ দুইজন থানা হেফাজতে মৃত্যুবরণ করেছিলেন। ওই হত্যাকাণ্ডের পর রাজশাহী শহরে পুলিশের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। ১৯৯২ সালের ১লা জুলাই আরএমপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বলে থানার বিরুদ্ধে নির্যাতনের এমন কোন অভিযোগ ওঠেনি।

 

ওসি তদন্ত মোতালেবের হুমকি প্রদানের ঘটনায় রাজশাহী মহানগর বাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

 

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষা সৈনিক পরিবারের সন্তান সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান এর হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্যোগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন এই ওসি তদন্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। বিবৃতিতে দলমত নির্বিশেষে এই হুমকি প্রদানের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন। এ ব্যাপারে পুলিশ কমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।