বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

আন্দোলনের মুখে জামিন পাওয়ার পর সংবাদ কর্মীদের সাথে সাংবাদিক টিপু সুলতান 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় আন্দোলনের মুখে জামিন পেলেন দৈনিক কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি সাংবাদিক টিপু সুলতান।

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে

সাংবাদিক টিপু সুলতান এর পক্ষে অ্যাডভোকেট বদিউজ্জামান আপিল করার পাশাপাশি জামিনের আবেদন করেন। সাংবাদিক নেতাদের উপস্থিতিতে শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করেন আদালত।

 

সাংবাদিক টিপু সুলতান কে মোবাইল কোর্টে শাস্তি দেওয়ার ঘটনায় দেশব্যাপী সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বুধবার ঢাকা, সাতক্ষীরা ময়মনসিংহ তালাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়।

 

বৃহস্পতিবার সকাল ১১ টায় সাতক্ষীরা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংবাদিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

 

সাংবাদিকরা এসময় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে দন্ডিত সাংবাদিকের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ ফেটে পড়েন।

 

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল এবং টিপু সুলতান এর জামিনের আবেদন করা হয়।

আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আবেদন মঞ্জুর করেন। এবং বিকাল চারটার সময় সাংবাদিক টিপু সুলতান সাতক্ষীরা কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বের হয়ে আসেন।

 

এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান আহমেদ আবু জাফর সহ সাতক্ষীরার সাংবাদিক সমাজের সদস্যরা টিপু সুলতানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

 

উল্লেখ্য গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক টিপু সুলতান।

 

এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথা-কাটিকাটি হয়। একপর্যায়ে সাংবাদিক তথ্য জানার কে? এমন প্রশ্ন করলে হাতাহাতির ঘটনা ঘটে।

 

এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপু সুলতান কে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা ও ২০০ টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা