আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বাংলা ভাষা ও সাহিত্যের দুই প্রধান কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম’এর জয়ন্তী-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকাল পাঁচটায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কবি সৌন্দর্য সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর উপ-পরিচালক
ড.সাহেদ মমতাজ, সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, অগ্নিবীনা সাতক্ষীরা জেলা সংসসদের সভাপতি প্রাণকৃষ্ণ সরকার, প্রধান আলোচক হিসেবে
আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক (অবঃ) কবি নজরুল ইনস্টিটিউট মোহাম্মদ জাকির হোসেন, আলোচনা করেন সাতক্ষীরা মহিলা কলেজ এর অধ্যক্ষ বাসুদেব বসু, কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, ফেয়ার ভিশন এর পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।
কবিতা আবৃত্তি করেন কবি ও শিক্ষক অরুণ সান্যাল, শিরীন সাদী, মনিরুজ্জামান মুন্না, মোঃ জাহিদুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার সাহিত্যাঙ্গনের কবি সাহিত্যিকগণ।
আলোচনা সভা শেষে সংগিত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অগ্নিবীনা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সোহরাব সবুজ।